লোডশেডিংয়ে ধস নেমেছে সরু চাল উৎপাদনে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:৪৮

অতিমাত্রায় লোডশেডিংয়ের কবলে উৎপাদন সংকটে পড়েছে সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকলগুলো। স্বাভাবিক সময়ের চেয়ে উৎপাদন কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ। এছাড়াও উৎপাদিত চালের বড় একটা অংশ খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে। এতে একদিকে ক্ষতির শিকার হচ্ছেন মিলাররা, অন্যদিকে এ পরিস্থিতি চলমান থাকলে চালের দামেও প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সরেজমিনে খাজানগর এলাকা ঘুরে দেখা যায়, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বেশিরভাগ মিলের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। বন্ধ রয়েছে উৎপাদন। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতায় থাকা মিলগুলো বেশি সংকটে পড়েছে।


খাজানগরের পার্শ্ববর্তী বল্লভপুর অবস্থিত এ অঞ্চলের অন্যতম বৃহৎ চালকল স্বর্ণা অটোরাইস মিলের কর্ণধার আব্দুস সামাদ বলেন, শ্রমিকরা বিদ্যুৎ বন্ধ দেখে বাড়িতে চলে যাচ্ছেন। বেতন তাদের ঠিকই দিতে হচ্ছে কিন্তু উৎপাদন হচ্ছে না।


তিনি আরও বলেন, মিলে প্রতিদিনের উৎপাদন ছিল প্রায় ৯০ টন চাল। সেখানে তেল পুড়িয়েও ৩০ টনের বেশি উৎপাদন করা যাচ্ছে না। আর ডিজেল পুড়িয়ে উৎপাদন খরচ ব্যাপক বেড়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও