স্যামসাংয়ের দুই লাখ টাকার বেশি দামের পাসপোর্ট আকৃতির ভাঁজযোগ্য ফোন, কী আছে এতে
ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের বাজারে শুরু থেকে পথ দেখাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এর ধারাবাহিকতায় তারা এবার বাজারে এনেছে নতুন ভাঁজযোগ্য ফোন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’। এত দিন স্যামসাং মূলত লম্বাটে ও সরু স্ক্রিনের ফোন তৈরি করে আসছিল। অনেকেই অসন্তুষ্ট হয়ে সেই আকৃতিকে ‘টিভি রিমোট’ বলতেন। এবার স্যামসাং সেই চেনা পথ পুরোপুরি বদলে ফেলেছে। সম্পূর্ণ নতুন এক ভাবনার ওপর ভিত্তি করে তারা তৈরি করেছে এই ফোন।
যেকোনো নতুন যন্ত্র হাতে পাওয়ার পর প্রথম কয়েক দিন ব্যবহারকারীর মনে একধরনের মুগ্ধতা কাজ করে। প্রযুক্তি–বিশ্লেষকদের ভাষায় এটি ‘হানিমুন ফেজ’ বা ‘মুগ্ধতার সোনালি সময়’। এ সময় ফোনের সব ফিচারই দারুণ মনে হয়। তবে সপ্তাহখানেক নিবিড়ভাবে ব্যবহারের পরই প্রকাশ পেতে থাকে আসল রূপ।
আইফোন আলট্রার বিরুদ্ধে স্যামসাংয়ের চাল
স্যামসাং কেন ফোল্ড ৮-এর জন্য এই নতুন পাসপোর্টের মতো গড়ন বেছে নিল? জরিপের তথ্য তুলে ধরে ফোনঅ্যারেনা জানায়, প্রায় ৫২ শতাংশ পাঠক মনে করেন, স্যামসাং এই নকশার মাধ্যমে মূলত অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন আলট্রার বিরুদ্ধে একটি আগাম প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছে। কাগজে-কলমে অ্যাপল প্রথমে এই ধরনের নকশা নিয়ে কাজ করলেও স্যামসাং তাদের আগেই বাজারে ফোনটি নিয়ে এসেছে। নতুন এই পাসপোর্টের মতো আকৃতি বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে নতুন এই মডেলের আগাম চাহিদা জানানো আগের মডেলের চেয়ে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। তবে আইফোন আলট্রার বাজারে আসার বিষয়ে এখনো আ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফোল্ডেবল মোবাইল
- স্যামসাং