You have reached your daily news limit

Please log in to continue


৮ উইকেট হাতে রেখে ১৭ রানে পিছিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া

প্রথম সেশনও বাংলাদেশের

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১ ওভারে ১৮২/২।

লাঞ্চের বিরতি।

গতকাল প্রথম দিনে তিনটি সেশন ছিল বাংলাদেশের। আজ সকালের সেশনও নাজমুলদের। অস্ট্রেলিয়া সফরে মাঠে স্বপ্নের মতো সময়ই কাটছে বাংলাদেশের।

লাঞ্চের বিরতির আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে বাংলাদেশ। নাজমুল অপরাজিত ২৮ রানে, তানজিদ ৭৪ রানে। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে উঠেছে ৪৩ রান।

প্রথম সেশনে শুধু মুমিনুল হকের উইকেট পেয়েছে অস্ট্রেলিয়া। দারুণ জমাট ব্যাটিং করছিলেন মুমিনুল। কিন্তু ৪৯ রানে ভেঙেছে তাঁর ধৈর্য। জশ হ্যজলউডকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। ৯৫ বলের ইনিংসটির হতাশাজনক সমাপ্তি ঘটে। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে মুমিনুল-তানজিদের ১০২ রানের জুটিও ভেঙেছে।

তানজিদ এই সেশনের তারকা। ওয়েবস্টারকে ডাউন দ্য উইকেট অবলীলায় মারা ছক্কাটি চোখের জন্য প্রশান্তির। ড্রাইভ ও ব্যাকফুটে করা পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। মাত্র দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পাওয়া প্রথম ফিফটি কি সেঞ্চুরিতে রুপান্তর করতে পারবেন তানজিদ?

৬২ রানে স্মিথ তাঁর ক্যাচ ছাড়েন। সেঞ্চুরিই প্রাপ্য তানজিদের।

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের জন্য তাঁর থাকাটা খুব গুরুত্বপূর্ণ। নাজমুল ভীষণ ইতিবাচক, অধিনায়কের মতোই খেলছেন। ছয় বোলার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন