রাষ্ট্রপতি নির্বাচনে ৩ মনোনয়নপত্র জমা, বিরোধী জোটের সমালোচনার জবাব বিএনপির

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ২১:৫১

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। 


নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।


আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।


এর মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে।


এর আগে, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সমর্থক হিসেবে সই করেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও