স্মার্টফোন ভিজলে চালের মধ্যে রাখেন, কোনো ভুল করছেন না তো?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১৯:০৩

বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যাওয়ার পাশাপাশি অনেক সময় অসাবধানতাবশত পানিতে পড়ে স্মার্টফোনও ভিজে যায়। এমন পরিস্থিতিতে ফোন বাঁচাতে অনেকে তড়িঘড়ি করে চালের পাত্রে রেখে দেন। ধারণা করা হয়, চাল ফোনের ভেতরের আর্দ্রতা শুষে নিয়ে সেটিকে দ্রুত শুকিয়ে ফেলবে। কিন্তু বাস্তবে এই পদ্ধতি সবসময় নিরাপদ নয়। উল্টো চালের ছোট কণা বা ধুলা ফোনের চার্জিং পোর্ট, স্পিকার কিংবা অন্যান্য খোলা অংশে ঢুকে সমস্যা তৈরি করতে পারে।


তাই ফোনে পানি ঢুকলে ঘরোয়া কোনো পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ না করে প্রথমেই কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।


পানি লাগার সঙ্গে সঙ্গেই ফোন বন্ধ করুন


ফোন ভিজে যাওয়ার পর সেটি চালু থাকলে দ্রুত পাওয়ার অফ করে দিন। কোনোভাবেই চার্জারে সংযুক্ত থাকলে তা রেখে দেবেন না। ভেজা অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হলে ফোনের অভ্যন্তরীণ সার্কিটে শর্ট সার্কিট বা অন্য ধরনের বৈদ্যুতিক ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।


ফোন বন্ধ করার পর শুকনো, নরম কাপড় দিয়ে বাইরের অংশ ভালোভাবে মুছে ফেলুন। চার্জিং পোর্ট, স্পিকার বা অন্যান্য খোলা জায়গায় পানি জমে থাকলে অতিরিক্ত চাপ প্রয়োগ না করে সাবধানে শুকানোর ব্যবস্থা করুন।


সিম ও মেমোরি কার্ড খুলে রাখুন


ফোনে সিম কার্ড বা মেমোরি কার্ড থাকলে সম্ভব হলে সেগুলো বের করে আলাদা করে শুকিয়ে নিন। যেসব ফোনে ব্যাটারি খোলা যায়, সেগুলোর ক্ষেত্রে ব্যাটারিও আলাদা করা যেতে পারে। তবে আধুনিক অধিকাংশ স্মার্টফোনের ব্যাটারি বিল্ট-ইন হওয়ায় নিজে থেকে ফোন খুলতে যাওয়া ঠিক নয়। এরপর ফোনটি এমন একটি শুকনো জায়গায় রাখুন যেখানে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করে।


হেয়ার ড্রায়ার বা রোদে দেওয়া কি ঠিক?


ফোন দ্রুত শুকানোর জন্য অনেকে হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করেন। কেউ কেউ আবার সরাসরি রোদে রেখে দেন। দুটো পদ্ধতিই ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত তাপে ফোনের ব্যাটারি, ডিসপ্লে, আঠালো সিল বা ভেতরের অন্যান্য উপাদান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই ফোন শুকানোর জন্য তীব্র তাপ প্রয়োগ না করে স্বাভাবিক বাতাসে শুকানোর সুযোগ দেওয়াই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও