You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ায় কিশোর–কিশোরীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা আজ বৃহস্পতিবার জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে তারা ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে। একই সঙ্গে সম্ভাব্য নিয়ন্ত্রক পদক্ষেপের মুখে আরও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে—মেটা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগের সময় থেকে জুন পর্যন্ত তারা ৪ লাখ ৬২ হাজার সন্দেহভাজন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার সন্দেহভাজন ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তখন পর্যন্ত তারা ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম এবং ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিল।

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই আইন এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মতো তারাও প্রকাশ্যে এই আইনের বিরোধিতা করলেও আইনটি মেনে চলতে চায়। তবে একই সময়ে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এমন কয়েকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে, যেগুলোর মধ্যে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, এসব প্ল্যাটফর্ম আইন মেনে চলার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন