ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, তিন মন্ত্রণালয়ে রদবদলের হাওয়া

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১৭:৪৭

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলের হাওয়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভায় চলছে রদবদলের গুঞ্জন।


ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ে শিগগির পরিবর্তন আসতে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।


রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আর তার এই সিদ্ধান্তের পরই সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন—কে সামলাবেন এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়? সেই প্রশ্নের উত্তরও এসেছে দ্রুত।


ফখরুলের মন্ত্রণালয় পেতে পারেন সালাহউদ্দিন


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমদকে দেওয়া হতে পারে গুঞ্জন রয়েছে।


স্বরাষ্ট্রেও আসতে পারে চমক


শুধু এলজিআরডি নয়, একই সঙ্গে পরিবর্তন আসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও। বিএনপির শীর্ষস্থানীয় কয়েকটি সূত্র জানায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে দেওয়া হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও