খাতা কড়াকড়ি নাকি খটকা অন্যখানে

দেশ রূপান্তর রাজীব নন্দী প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৬

সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমানের ফল গত উনিশ বছরে সর্বনিম্ন। শুধু খারাপ নয়, একদম ‘প্লট টুইস্ট’। এত দিন যে গল্পে পাসের হার আর জিপিএ-৫ ছিল সাফল্যের ব্যাজ, এবার সে গল্পে হঠাৎ ব্রেক। ‘ফেলুদা’ হয়তো বলতেন‘ব্যাপারটা মোটেও ভালো লাগছে না, তোপসে। কোথায় যেন একটা খটকা আছে’। ফল প্রকাশের পর বেশি শোনা গেল খাতা কড়াকড়ি করে দেখা হয়েছে। উদার নম্বর কমেছে, অভিন্ন প্রশ্নপত্র ও নজরদারি বেড়েছে। এসব গুরুত্বপূর্ণ। কিন্তু রহস্য শুধু পরীক্ষকের লাল কলমে বন্দি? কারণ খাতা দেখা হয় পরীক্ষা শেষে। কিন্তু ফল তৈরি শুরু অনেক আগে  শেখার অভ্যাস, মনোযোগ, পরিবার, শ্রেণিকক্ষ, সমাজ এবং যে যোগাযোগ-পরিবেশে প্রজন্ম বড় হয়, সেখানে। এবার খাতা থেকে চোখ তুলে অন্যদিকে দেখা দরকার।


ফল বোঝার জন্য দেখতে হবে, পরীক্ষার্থীর চারপাশের যোগাযোগ-পরিবেশ। যোগাযোগবিদ্যার ভাষায় যাকে বলা হয় ‘মিডিয়া ইকোলজি’। মানুষ শুধু একটি মাধ্যম ব্যবহার করে না; বরং বিভিন্ন মাধ্যম মিলে যে পরিবেশ তৈরি করে, এর মধ্যে তার চিন্তা, অভ্যাস, মনোযোগ ও আচরণ গড়ে ওঠে। আজকের শিক্ষার্থীর পরিবেশ বই, খাতা, ব্ল্যাকবোর্ড ও শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়। সেখানে আছে ফেসবুক, ইউটিউব, রিল, শর্টস, মেসেঞ্জার, গেম, নোটিফিকেশন, অনলাইন ভিডিও এবং অনন্ত স্ক্রল। ফলে প্রশ্নটি শুধু ‘ওরা কত ঘণ্টা পড়েছে?’ এটুকু নয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ওরা কী ধরনের যোগাযোগ-সংস্কৃতির মধ্যে পড়াশোনা করতে শিখেছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ‘করোনা মহামারী’র সময় এড়ানো যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও