You have reached your daily news limit

Please log in to continue


শুটিং ছেড়ে হলিউডে কী করছেন সাফা

কদিন আগে হঠাৎ ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেল হলিউডে সাফা কবির। ছবিটি আগের নাকি সাম্প্রতিক? অনেকেই একবার ঘুরে বারবার ছবি পোস্ট করেন। যোগাযোগ করতেই সাফা জানালেন, তিনি এখন হলিউডের পাশেই রয়েছেন। বললেন, ‘লস অ্যাঞ্জেলেসে আসার পরেই আমার ইচ্ছা ছিল সেরা ভ্রমণের জায়গাগুলো দেখব। সেভাবেই দেশ থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। সেখানে সবচেয়ে দারুণ জায়গা হলিউড। আর এই হলিউডের সাইনের এখানে সবাই ছবি তোলেন।’ শৈশব থেকে এই হলিউডের কথা শুনেছেন। এবার প্রথম এসেছেন। প্রথম দেখার অনুভূতি, ‘হলিউডের এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম সুন্দর দৃশ্যও দেখা যায়। দারুণ এনজয় করেছি।’

লস অ্যাঞ্জেলেসে সাফার পছন্দ হয়েছে সান্তা মনিকা পিয়ার, গ্রিফিথ অবজারভেটরিসহ বেশ কিছু জায়গা। ‘সান্তা মনিকা প্রশান্ত মহাসাগরের পাড়ে অবস্থিত পর্যটনকেন্দ্র। এখানকার প্যাসিফিক পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, সোলার চালিত ফেরিস হুইলসহ অনেক কিছু রয়েছে,’ বললেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন