কাদের-হারুনের ফোনালাপ: ৬ জনের খাওয়ার ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১৩:১৭

বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন।


এ মামলায় ওবায়দুল কাদেরের বিভিন্ন ফোনালাপ উপস্থাপন করেছে প্রসিকিউশন। এর মধ্যে ২০২৪ সালের ৩১ জুলাই ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ডিসি-ডিবি হারুন-অর-রশীদের সঙ্গে ফোনালাপ হয়।


সেই ফোনালাপে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের খাবার টেবিলের ছবি প্রকাশ করায় বিরক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, ছয় জনের খাবারের ছবি কেন? 


ফোনালাপটি হুবহু তুলে ধরা হলা
 
ওবায়দুল কাদের: হ্যালো।


হারুন-অর-রশিদ: স্যার, আসসালামু আলাইকুম স্যার।


ওবায়দুল কাদের: ইয়া হারুন কি তুমি এত, নেত্রীও তো বিরক্ত হয়েছে।


হারুন-অর-রশিদ: স্যার আমি তো


ওবায়দুল কাদের: তোমারে প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো।


হারুন-অর-রশিদ: স্যার, স্যার আমি


ওবায়দুল কাদের: এই মুহূর্তে আবার খাওয়ায় ওই ছবি, কেন তুমি?


হারুন-অর-রশিদ: না না এ খাওয়ার ডিসিশনটা কে দিছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ এরা দিছে খাওয়ায় নেওয়ার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও