এবার সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

বিডি নিউজ ২৪ সাভার প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১৩:১৫

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও একই ধরনের একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে।


সাভার মডেল থানার সাধাপুর এলাকার গোপেরবাড়ি লালটেক ঘোড়া মসজিদের সামনে একটি মাঠে পড়ে থাকা একটি প্রেসার কুকারের ভেতর থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয় বলে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. ইমরান জানিয়েছেন।


তিনি বলেন, “মঙ্গলবার রাতে স্থানীয়রা একটি ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কিছু কাপড়, একটি কোরআন শরিফ এবং কসটেপে প্যাঁচানো একটি প্রেসার কুকার ছিল। রাতভর ড্রামটি সেখানেই পড়ে ছিল।


“বুধবার সকালে প্রেসার কুকারের মুখ দিয়ে কসটেপ প্যাঁচানো বৈদ্যুতিক তার বের হয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায়।”


এসআই ইমরান বলছেন, পরে স্থানীয় লোকজন সাভার মডেল থানায় খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে ফেলে এবং আশপাশের কৌতূহলী লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও