You have reached your daily news limit

Please log in to continue


সূর্যগ্রহণে যেভাবে স্মার্টফোনের ক্ষতি হতে পারে

ইউরোপের আকাশে দৃশ্যমান হতে যাওয়া বিরল সূর্যগ্রহণ ক্যামেরাবন্দি করতে গিয়ে বিপদে পড়তে পারেন বহু ব্যবহারকারী।

ব্রিটিশ সংবাদামধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, উপযোগী সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স ধরলে তা স্মার্টফোনের অতিসংবেদনশীল সেন্সর নষ্ট করে দিতে পারে।

বুধবার সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানের কারণে এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছেন ইউরোপের শত কোটি মানুষ। এ মহাজাগতিক দৃশ্যটি প্রত্যক্ষ করার পাশাপাশি অনেকেই তা নিজ নিজ মোবাইল ফোন বা ক্যামেরায় বন্দি করার পরিকল্পনা করছেন।

তবে কোনো রকম সুরক্ষা ছাড়া সরাসরি সূর্যের দিকে ক্যামেরার লেন্স না ধরার পরামর্শই দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যন্ত্রটির স্থায়ী ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

গ্রহণের সময় চাঁদ সূর্যকে আংশিক ঢেকে রাখলেও তা থেকে আসা সরাসরি আলো স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরাকে অতিরিক্ত গরম করে ফেলতে পারে।

দীর্ঘ সময় সরাসরি সূর্যের দিকে ক্যামেরা ধরে রাখলে যন্ত্রটির ভেতরের সেন্সরে থাকা ‘ফোটোডায়োড’ পুড়ে যেতে পারে। ফলে সেন্সরে স্থায়ীভাবে ‘ডেড পিক্সেল’ তৈরি হতে পারে, যা পরবর্তীতে কোনোভাবেই সারানো সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন