কলা অতিরিক্ত পেকে গেছে? তৈরি করে ফেলুন শিশুর খাওয়ার উপযোগী মজাদার খাবার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১২:২১

বাড়িতে শিশু থাকলে প্রায়ই কলা কেনা হয়। কিন্তু বেশি কিনলে অনেক সময় গরমে দ্রুত পেকে যায়। বেশি পেকে যাওয়া কলা শিশু খেতে না চাইলে তৈরি করে ফেলুন মজাদার সব নাশতা। এসব খাবার খেতে দারুণ তো হয়ই, পাশাপাশি পুষ্টিকরও।


অতিরিক্ত পাকা কলা দিয়ে যে খাবারগুলো তৈরি করা যেতে পারে—


কলার স্মুদি বা মিল্কশেক


এক বছরের বেশি বয়সের শিশুদের সকালের নাশতা বা বিকেলের স্ন্যাকস পর্বে স্মুদি দেওয়া যেতে পারে। ব্লেন্ডারে পাকা কলা, এক কাপ দুধ এবং কয়েকটি কাঠবাদাম বা কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে শিশুকে খেতে দিন। এটি ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে সহায়তা করবে। কলার স্মুদি অত্যন্ত পুষ্টিকর এবং গরমের দিনে শিশুকে দারুণ সতেজতা দেয়।


সুজি বা ওটস পারিজ


ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য একটি চমৎকার সকালের নাশতা। প্রথমে প্যানে সামান্য ঘি দিয়ে সুজি বা ওটস ভেজে নিন। এবার পানি বা দুধ ফুটিয়ে নিন। নামানোর আগে বেশি পাকা কলা ভালো করে চটকে এর সঙ্গে মিশিয়ে দিন। কলার মিষ্টি স্বাদের কারণে এই খাবারে বাড়তি চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না।


প্যানকেক


দুই বা তিন বছর শিশুর সকালের নাশতা হিসেবে প্যানকেক দারুণ খাবার। খেতে সুস্বাদু আবার শরীরের জন্যও ভালো। একটি বাটিতে বেশি পাকা কলা ভালো করে ম্যাশ করে নিন। এর সঙ্গে একটি ডিম, সামান্য দুধ, কয়েক চামচ ময়দা বা ওটসের গুঁড়া মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার প্যানে সামান্য মাখন বা ঘি ব্রাশ করে ছোট ছোট প্যানকেক বানিয়ে হালকা আঁচে ভেজে নিন। এটি তুলতুলে নরম হওয়ায় এ বয়সী শিশুরা সহজে চিবিয়ে খেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও