অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ করবেন কলকাতার তিন তারকা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১২:০০
সীমান্তবর্তী এলাকার অপরাধ ও নানা অনিয়মকে ঘিরে নির্মিত হচ্ছে থ্রিলার সিনেমা ‘শিকার’। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। তার সঙ্গে আরও আছেন নবাগত মুরতজা পলাশ। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতার তিন জনপ্রিয় অভিনেতা। তারা হলেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য।
সম্প্রতি নেপালে শুরু হয়েছে ‘শিকার’-এর শুটিং। নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের শিল্পীদের পাশাপাশি সিনেমাটিতে নেপালের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে।
রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও শ্যাম ভট্টাচার্য তিনজনেরই বাংলাদেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে শ্যাম ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বাংলাদেশের বড় পর্দার সিনেমায় ফিরছেন রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা
- অপু বিশ্বাস
- রজতাভ দত্ত