পাকিস্তানে নিহত ৩ নেপালি পর্বতারোহীর মরদেহ ফিরল দেশে

কালের কণ্ঠ নেপাল প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:১৫

পাকিস্তানের ব্রড পিকে ভয়াবহ তুষারধসে নিখোঁজ হওয়ার ১০ দিনেরও বেশি সময় পর তিন নেপালি পর্বতারোহী ও গাইডের মরদেহ দেশে ফিরেছে। মঙ্গলবার তাদের মরদেহ নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছায়।


নিহত তিনজন হলেন কিলি পেম্বা শেরপা, গ্যালু শেরপা ও নিমা শেরপা। তারা নেপালের অভিজ্ঞ ও পরিচিত পর্বতারোহী এবং উচ্চপর্যায়ের গাইড ছিলেন। মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল শোকের পরিবেশ। দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনজনের কফিন কাঠমান্ডু পৌঁছায়।

বিমানবন্দরের কর্মকর্তারা কফিনগুলো বিমান থেকে নামিয়ে শববাহী গাড়িতে তুলে দেন। এ সময় বিমানবন্দরে নিহতদের পরিবারের সদস্য, সহপর্বতারোহী, নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং অভিযানের আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কফিন বিমানবন্দর থেকে বের করে আনার সময় স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও