সহজ হচ্ছে সোনা আমদানি, একজন ব্যবসায়ী আনতে পারবেন ১০ কেজি
বর্তমানে একজন ব্যবসায়ী চাইলে যে কোনো পরিমাণ সোনা বিদেশ থেকে বৈধ পথে আমদানি করতে পারেন। তবে এরজন্য প্রয়োজন পূর্বানুমোদন, অনাপত্তিপত্রসহ (এনওসি) বেশ কিছু কাগজপত্র। এ প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। সে কারণে বাংলাদেশে বৈধ পথে সোনা আমদানি হয় না বললেই চলে।
তবে, জটিলতার অবসান ঘটিয়ে সোনা আমদানি সহজ করতে উদ্যোগ নিয়েছে সরকার। ভবিষ্যতে অনুমোদিত ব্যবসায়ী ও ডিলাররা বিদেশ থেকে ১০ কেজি পর্যন্ত সোনা আনতে পারবেন। এই পরিমাণ সোনা আমদানিতে লাগবে না কোনো নিয়ন্ত্রক সংস্থার এনওসি কিংবা পূর্বানুমোদন। প্রয়োজন শুধু বৈধ কাগজপত্র।
সোনা ব্যবসায়ীদের এ ধরনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে স্বর্ণ নীতিমালা সংশোধনীর খসড়ায়। সম্প্রতি এ খসড়া চূড়ান্তে একাধিক বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৬ আগস্ট সবশেষ বৈঠক হয় সোনা ব্যবসায়ীদের সঙ্গে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত)-২০২১’ সংশোধন করে নতুন ‘স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত)-২০২৬’ নামে প্রকাশ করা হবে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি
- সোনা