পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন: আন্দোলন দমনে ৭.৬২ এমএম বুলেট ব্যবহার হয়েছে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪২

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে পুলিশ সাত দশমিক ৬২ এমএম বুলেট ব্যবহার করেছে বলে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের যুক্তি উপস্থাপনের সময় বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম ইচ তামিম।


শুনানিতে তামিম পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বরাতে বলেন, আন্দোলন দমনে সারা দেশে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। যেখানে এলএমজি, এসএমজি, চায়নিজ রাইফেল, শটগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে এসব গুলি চালানো হয়। শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ছোড়া হয়।


এ ছাড়া ৪০ জেলায় মারণাস্ত্র ব্যবহার করে পুলিশ। সারা দেশে ৫০টির বেশি জেলায় পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালায়।


গাজী এম এইচ তামিম শুনানিতে বলেন, আন্দোলন দমনে বিধ্বংসী সাত দশমিক ৬২ অ্যামুনেশন (গুলি) ব্যবহার করা হয়েছে। এটি একটি হাইলি লেথাল অ্যামুনিশন। যা সাধারণত আর্মিরা ব্যবহার করে। পুলিশ এটি আন্দোলনকারীদের ওপর ব্যবহার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও