সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২১:৪৬

সুবিধাবঞ্চিত, গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এবং আরও বেশি মানুষকে ডিজিটাল ও আর্থিক সেবায় যুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ পাইলট কর্মসূচির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ নির্দিষ্ট নীতি ও শর্তের অধীনে এই পাইলট কর্মসূচি পরিচালনার জন্য ‘সহজ মোবাইল বিডি লিমিটেড’কে আনুষ্ঠানিক অনাপত্তি দিয়েছে।


এ উদ্যোগের লক্ষ্য কেবল স্মার্টফোনের ব্যবহার বাড়ানো নয় বরং সেই সব নিম্নআয়ের মানুষের একটি বাস্তব সমস্যার সমাধান করা, যারা এককালীন অর্থ দিয়ে একটি উপযুক্ত স্মার্টফোন কিনতে সক্ষম নন। বর্তমানে একটি স্মার্টফোন ক্রমশ প্রয়োজনীয় সেবা গ্রহণের অন্যতম মাধ্যম হয়ে উঠছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিজিটাল পেমেন্ট, অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য, সরকারি ডিজিটাল সেবা, কৃষি ও বাজারের তথ্য, কর্মসংস্থানের সুযোগ এবং ক্ষুদ্র ব্যবসার কার্যক্রম এখন স্মার্টফোনের মাধ্যমে সহজেই পাওয়া যাচ্ছে।


তবে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও সেবা প্রসারিত হলেও উপযুক্ত স্মার্টফোন কেনার খরচের কারণে গ্রামীণ ও নিম্নআয়ের সম্প্রদায়ের অনেকেই এখনো এতে পুরোপুরি অংশগ্রহণ করতে পারছেন না। পাইলট কর্মসূচিটি স্মার্টফোনের সহজলভ্যতা বাড়ানোর জন্য একটি দায়িত্বশীল ও নিয়ন্ত্রিত মডেল নিয়ে কাজ করবে। স্মার্টফোন কেনার প্রাথমিক বাধাটি কমিয়ে আনার মাধ্যমে উদ্যোগটি আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেনে অংশ নিতে এবং বিভিন্ন প্রয়োজনীয় ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও