সমুদ্রপাড়ে বেড়াতে যাচ্ছেন? ত্বকের ক্ষয়ক্ষতি কমাতে যে কাজগুলো করতে পারেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২১:৪১

শিগগির কি সমুদ্রসৈকতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে? মনটা ফুরফুরে লাগছে নিশ্চয়! তবে সমুদ্রসৈকতে ভ্রমণে গেলে খানিকটা দুশ্চিন্তার ব্যাপারও রয়েছে। তা হলো, সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং পরে সঠিক নিয়ম মেনে যত্ন নেওয়া উচিত।


সৈকতে যাওয়ার আগের প্রস্তুতি


সানস্ক্রিন ব্যবহার: হোটেল থেকে বের হওয়ার অন্তত ৩০ মিনিট আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ত্বকের খোলা অংশে ব্যবহার করতে হবে। তবে সংবেদনশীল ত্বকের জন্য জিংক অক্সাইড যুক্ত মিনারেল সানস্ক্রিন বেছে নিতে হবে।


সুরক্ষামূলক পোশাক: চওড়া কিনারাযুক্ত হ্যাট, সানগ্লাস ও সুতির হালকা পোশাক পরুন।


ঠোঁটের যত্নে: তীব্র রোদ ও শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফেটে যাওয়া রোধ করতে এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করুন।


সমুদ্রসৈকতে থাকাকালীন যত্ন


সৈকতে অবস্থানকালীন প্রতি ২ ঘণ্টা পর অথবা সাঁতার কাটার পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন। চেষ্টা করুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলতে। সৈকতের নোনা বাতাস দ্রুত শরীর পানিশূন্য করে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। পানির বোতল সঙ্গে রাখতে পারলে সবচেয়ে ভালো। সম্ভব হলে ভ্রমণের কয়েক দিন এক বেলা রসাল ফল খেয়ে কাটান। এতে ত্বক ক্ষয়ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও