শুধু ভালোবাসা থাকলেই কি সংসার টেকে? যা বলছে নতুন জরিপ

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২১:৪০

ভালোবাসার মানুষকে বিয়ে করলেই কি সুখের সংসার নিশ্চিত? সিনেমা, নাটক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন একটি ধারণা তুলে ধরা হয় যে, সত্যিকারের ভালোবাসা থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। কিন্তু বাস্তব জীবন কি সত্যিই এতটা সহজ?


সম্প্রতি প্রকাশিত একটি জরিপ বলছে, শুধু ভালোবাসা নয়—একটি সুখী ও দীর্ঘস্থায়ী দাম্পত্যের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, খোলামেলা যোগাযোগ, মানসিক পরিপক্বতা এবং একে অপরের প্রতি সম্মান।


ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচমেকিং অ্যাপ রিবাউন্স ২৮ থেকে ৪৫ বছর বয়সী ৯ হাজার ৬৮৪ জন বিবাহবিচ্ছেদ হওয়া বা আলাদা থাকা নারী-পুরুষের ওপর একটি জরিপ চালায়। অংশগ্রহণকারীদের অভিজ্ঞতায় উঠে এসেছে, বিয়ে ও ভালোবাসা নিয়ে প্রচলিত অনেক ধারণাই বাস্তব জীবনের সঙ্গে মেলে না।


বিয়ের আয়োজনেই বেশি গুরুত্ব


জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে প্রতি ১০ জনের ৮ জন জানিয়েছেন, তারা বিয়ের অনুষ্ঠান, পোশাক, সাজসজ্জা ও আয়োজন নিয়ে যতটা সময় ব্যয় করেছেন, তার তুলনায় ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে মানসিক, আর্থিক বা মূল্যবোধের মিল রয়েছে কি না, তা বোঝার চেষ্টা করেছেন অনেক কম।


বিশেষজ্ঞদের মতে, বিয়ের আগে শুধু ভালো লাগা নয়, বরং জীবনযাত্রা, অর্থনৈতিক পরিকল্পনা, দায়িত্ব ভাগাভাগি, সন্তান, ক্যারিয়ার কিংবা পারিবারিক প্রত্যাশা নিয়েও আলোচনা করা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও