You have reached your daily news limit

Please log in to continue


মাসে দুইবার ঋতুস্রাব, সুস্থ থাকতে যা করবেন

ঋতুস্রাবের সময়ে তলপেটে প্রচণ্ড যন্ত্রণায় ভোগেন অনেক নারী। ঋতুস্রাব অনিয়মিত হয় অনেকের। এই সমস্যার সমাধানে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি কিছু যোগব্যায়াম করা যেতে পারে।

বৃশ্চিকাসন

প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পর্বতাসন বা অধোমুখো শবাসনের ভঙ্গিতে ম্যাটে বসুন। কনুই ভাঁজ করে দুইহাত রাখুন মাটিতে। এবার হাতের থেকে পায়ের ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনুন। মাটি থেকে পায়ের পাতা তুলতে শুরু করুন। গোটা শরীরের ভার থাকবে হাতের উপর। শ্বাস নিতে নিতে এক এক করে দুটি পা উপরের দিকে তুলুন। তার পর ’টি হাঁটু ভাঁজ করে শ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতা যতটা সম্ভব মাথার কাছাকাছি নিয়ে আসুন। খেয়াল রাখবেন, বুক, পেট, তলপেট অনেকটা ধনুকের মতো বেঁকে থাকবে। পিঠ, কোমর, নিতম্ব থাকবে টান টান।

সিদ্ধাসন

প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে নিন। বাঁ পা ভাঁজ করে বাঁ হাঁটু ডান পায়ের কাফ মাসলের উপর রাখুন। একই ভাবে ডান পা ভাঁজ করে ডান হাঁটু বাঁ পায়ের কাফ মাসলের উপর রাখুন। এরপর দুই হাত হাঁটুর উপর রাখুন। জ্ঞান মুদ্রা করতে পারেন। তর্জনী ও বুড়ো আঙুল স্পর্শ করে এবং বাকি তিনটি আঙুল সোজা রাখতে হবে। উদ্বেগ কাটবে, মন ভালো থাকবে এই আসন অভ্যাসে।

শশাঙ্গাসন

প্রথমে বজ্রাসনে বসুন। তার পর মাথা সামনের দিকে ঝুঁকিয়ে চেষ্টা করুন কপাল দিয়ে হাঁটু ছুঁতে। এ বার হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। তার পর ধীরে ধীরে মাথার তালু মাটিতে ছুঁইয়ে দশ বার গুণে ছেড়ে দিন। প্রথমেই এতখানি না পারলে অভ্যাস করলে ধীরে ধীরে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন