You have reached your daily news limit

Please log in to continue


থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

থাইল্যান্ডের মনোরম লোকেশনে নাটকের শুটিংয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি উঁচু সড়ক দিয়ে নামার সময় তাদের বহনকারী স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মারাত্মক আহত হন এই অভিনেতা ও চিত্রগ্রাহক মেহেদী রনি।

বর্তমানে চিকিৎসার জন্য তাদের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ে চলছিল নাটকটির দৃশ্যধারণ। শুটিং শেষে স্কুটিতে চড়ে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। বাহনটি চালাচ্ছিলেন রনি। 

কিছু দূর এগোতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে মুহূর্তের মধ্যে রক্তপাত ও গুরুতর আঘাত সামলে উঠতে তাদের বেগ পেতে হয়। পরে পেছনে থাকা শুটিং টিমের সদস্যরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন