মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২০:২৩
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ঢাকার মহাখালী থেকে চারজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি থেকে তাদের আটক করা হয়।
বাকিদের ধাওয়া দিলে তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান বনানী থানার পরিদর্শক মো. মেহেদী হাসান।
আটক চারজন হলেন— সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া ও আশিকুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন।
মেহেদী হাসান বলেন, “দুপুর দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জন মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা একজনকে মারধর করে পুলিশের কাছে হস্তানর করেছেন, বাকি ৩ জনকে পুলিশ আটক করেছে।”
- ট্যাগ:
- রাজনীতি
- আটক
- প্রস্তুতি
- মিছিল
- আওয়ামী লীগ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে