বন্ধ তিন পাটকল ইজারা পেল দুই কোম্পানি, চুক্তি স্বাক্ষর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২০:২১

বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর প্রক্রিয়ায় দুই কোম্পানির সঙ্গে তিনটির ইজারা চুক্তি করেছে সরকার।


এর মধ্যে দুটির ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ, আর অন্যটি পেয়েছে হ্যামকো গ্রুপ।


মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।


রাষ্ট্রায়ত্ত এ তিনটি কারখানা হচ্ছে, সিরাজগঞ্জের জাতীয় ‍জুট মিলস লিমিটেড, খুলনার স্টার জুট মিলস লিমিটেড ও প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।


চুক্তি অনুযায়ী জাতীয় জুট মিলস লিমিটেড ও স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ আরএফএল গ্রপ। প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড নিয়েছে হ্যামকো গ্রুপ।


বাংলাদেশ জুট মিলস করপোরেশন-বিজেএমসির সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও