You have reached your daily news limit

Please log in to continue


সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গৃহযুদ্ধের সময় ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত করেছেন। মঙ্গলবার তার অনুপস্থিতিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

একই মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। ওই দমন অভিযান থেকেই পরবর্তীতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্যে রায় ঘোষণা করা হয়।

বিচারক রায় পড়ার সময় নাজিব বন্দি পোশাক পরে আদালতের খাঁচার ভেতরে দাঁড়িয়ে ছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলে নেওয়ার পর আসাদ ও তার ভাই মাহের রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি আসাদ সরকারের বিচারের মুখোমুখি হওয়া উচ্চপদস্থ কর্মকর্তাদের একজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন