রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২০:০৮

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। নানা মহলে সম্ভাব্য নাম নিয়ে চলছে গুঞ্জন আর চুলচেরা বিশ্লেষণ। তবে এক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দলীয় সূত্রও বলছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’।


যদিও বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনীত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আগামীকাল ১২ আগস্ট এ বিষয়ে ঘোষণা আসার কথা থাকলেও দলীয় সূত্রগুলোর বক্তব্যে সিদ্ধান্ত ও ঘোষণার সময় নিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন, এ নিয়েও রয়েছে আলোচনা। এ পদেও বেশ কয়েকজন হেভিওয়েটের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়টি নিয়েও দলটি এখন কোনো সিদ্ধান্ত জানায়নি। এ নিয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতারাও এ মুহূর্তে কথা বলতে রাজি নন।


বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বিবেচনায় চূড়ান্ত করেছেন। ১২ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও