ডেঙ্গু: এক দিনে হাসপাতালে ৭৫৬ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২০:০৪

দেশে গত এক দিনে ডেঙ্গু নিয়ে ৭৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।


এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২০ হাজার ৮২৭ জনে; প্রাণ গেছে ৬১ জনের।


স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১১০ জন ও দক্ষিণ সিটির হাসপাতালে ১০৬ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১৫৮ জন ভর্তি হয়েছেন।


অপরদিকে বরিশাল বিভাগের হাসপাতালে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনায় ১০১ জন ও ময়মনসিংহে ২৭ জন, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৭ এবং সিলেটে পাঁচজন হাসপাতালে ভর্তি হন।


স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও