আয়ের শর্ত কঠিন করছে ইউটিউব, কনটেন্ট নির্মাতাদের যা মানতে হবে

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১৯:৫৮

শখের বসে বা অনলাইনে আয়ের জন্য অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। ইউটিউব থেকে নিয়মিত আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন কেউ কেউ। ফলে অনেক ভিডিও নির্মাতাই নতুন চ্যানেল খুলে ইউটিউব থেকে আয়ের চেষ্টা করছেন। আর তাই এবার নতুন চ্যানেলের জন্য আয়ের শর্ত কঠিন করতে যাচ্ছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় ইউটিউব থেকে আয় করতে হলে বর্তমানের তুলনায় দ্বিগুণ ওয়াচটাইম (দর্শকদের ভিডিও দেখার সময়) অর্জন করতে হবে।


ইউটিউবের তথ্যমতে, নতুন নিয়মের আওতায় ইউটিউবে আয় করতে হলে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্পন্ন ওয়াচ আওয়ার থাকতে হবে। আর শর্টস ভিডিও থেকে আয় করতে হলে গত ৯০ দিনে অন্তত ২ কোটি মানসম্পন্ন ভিউ থাকতে হবে। বর্তমানে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করতে একজন নির্মাতার অন্তত ১ হাজার গ্রাহক (সাবস্ক্রাইবার) থাকতে হয়। এর পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। নতুন নিয়মে এই দুটি সীমাই দ্বিগুণ করা হয়েছে।


শর্টস থেকে আয় করার ক্ষেত্রেও নতুন নিয়ম করেছে ইউটিউব। শর্টস নির্মাতাদের আয় কর্মসূচির আওতায় থাকতে হলে প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ পেতে হবে। কোনো চ্যানেলের ভিউ এই সীমার নিচে নেমে গেলে চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থাকলেও শর্টস থেকে আয় করতে পারবে না, তবে দীর্ঘ ভিডিও থেকে আয় করা যাবে। পরে আবার ৯০ দিনে ১ কোটি ভিউ হলে শর্টস থেকেও আয় করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও