You have reached your daily news limit

Please log in to continue


ইরানের হামলার ভয়ে খাবারের গাড়িতে করে গোপনে বিমান পরিবর্তন করেছিলেন ট্রাম্প, প্রতিবেদনে দাবি

ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্কে অনুষ্ঠিত নেটো সম্মেলন শেষে দেশ ত্যাগের সময় সম্ভাব্য ইরানি হুমকি এড়াতে গোপনে বিমান পরিবর্তন করেছিলেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন প্রেসিডেন্ট টেলিভিশন ক্যামেরার সামনে এয়ারফোর্স ওয়ান বিমানে-এ ওঠেন, এরপর তাকে গোপনে বিমানবন্দরের একটি উঁচু ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং সেখান থেকে একটি সামরিক বিমানে নিয়ে যাওয়া হয়, যদিও বিমানে থাকা সাংবাদিক এবং হোয়াইট হাউসের কিছু কর্মী তা জানতেন না।

কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকি শনাক্ত করেছিল, যাতে ওই বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কা ছিল।
হোয়াইট হাউস গোপন এই বিমান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের "এক নম্বর লক্ষ্যবস্তু"।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলা আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরুর একদিন পর এই গোপন পদক্ষেপ নেওয়া হয়।

ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে করে তুরস্কে পৌঁছেছিলেন, তবে তিনি ঘোষণা দেন যে "পুরোনো দিনের স্মৃতির জন্য" তিনি পুরোনো এয়ারফোর্স ওয়ান-এ করেই ফিরবেন।

৮ জুলাইয়ের ভিডিও ফুটেজে তাকে আঙ্কারা বিমানবন্দরে প্রেসিডেন্টের বিমানে উঠতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন