You have reached your daily news limit

Please log in to continue


রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সদস্য পদ থাকবে না: চিফ হুইপ

সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

চিফ হুইপ বলেন, "সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয়নি, সুতরাং এটা রাষ্ট্রপতি নির্বাচনে কার্যকর হবে।”

৭০ অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

আগামী ২০ অগাস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে। সংরক্ষিত আসনের ৫০ জন নারী এমপিসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনের ভোটার।

ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি ১১ দলীয় জোটেরও এ নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে বিগত দিনের মত একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে চিফ হুইপ বলেন, “সংসদ সদস্যরা প্রার্থীর সামনে তার নাম লিখবেন প্রকাশ্যে, বিভক্তি সংখ্যা লিখবেন । কাজেই আমি কাকে ভোট দিচ্ছি তা জানা যাবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন