You have reached your daily news limit

Please log in to continue


‘র’ প্রধানের সফর নিয়ে জল্পনা-কল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা ‘জল্পনা-কল্পনা’ না করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলছেন, বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন, সেরকম সরকারি সফরে ‘র’ প্রধান এবার ঢাকায় এসেছেন। এটা দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অর্জন নিয়ে মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিন বলেন, “র-এর যিনি এসেছেন, প্রধান এসেছেন, তাকে নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন। এটাও তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টারপার্ট আছে তার সাথে বসবেন।

“সরকার যদি মনে করে সেই সফরের পর কোনো একটা স্টেটমেন্ট হয়ত দেওয়া হবে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই।”

জাহেদ উর রহমান বলেন, “অনেকে এমন ভাব করছেন, যে গোপন। (অথচ) সবাই সব জানেন, পত্রিকায় সব চলে এল। কিন্তু এরকম কথা নেই, কোনো ব্যাপারই নেই, যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন