ইরানের তেহরানে বাড়িভাড়া অনেকের বেতনের তিন গুণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ২১:৩৩

ইরানের রাজধানী তেহরানে বাড়িভাড়া সাধারণ শ্রমিকদের মাসিক আয়ের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে। জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত বাজারতথ্য অনুযায়ী, তেহরানে বিজ্ঞাপন দেওয়া বাসাবাড়ির গড় মাসিক ভাড়া ৭২০ মিলিয়ন রিয়ালেরও বেশি—যা দেশটির অনেক শ্রমিকের মাসিক আয়ের প্রায় তিন গুণ।


ইরানভিত্তিক অর্থনৈতিক তথ্য প্ল্যাটফর্ম টিনডেক্সের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষ দিকে তেহরানে বিজ্ঞাপন দেওয়া অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল প্রায় ৭২৩ মিলিয়ন রিয়াল। খোলা বাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ১৮ লাখ ৬০ হাজার রিয়াল ধরলে এর পরিমাণ প্রায় ৩৮৯ ডলার (প্রায় ৪৮ হাজার টাকা)। তবে এই হিসাবটি সম্পন্ন হওয়া ভাড়াচুক্তির নয়; বিজ্ঞাপনে বাড়িওয়ালাদের দেওয়া দাবি করা ভাড়ার ভিত্তিতে তৈরি। ফলে রাজধানীতে বাসা খুঁজতে যাওয়া ভাড়াটিয়াদের সামনে থাকা বাস্তব পরিস্থিতির একটি চিত্র এতে পাওয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও