৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ২১:৩১

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের মূল লক্ষ্যই ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করতে হবে, যেখানে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’


আজ সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য আয়োজিত বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়েছেন, তাঁদের মূল উদ্দেশ্য ছিল দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারও নেই। তাঁরা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে কেবল স্মরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; আমরা যারা বেঁচে আছি, তাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও