পুলিশের জলকামানের পানিতে বিক্ষোভকারীদের গোসল!

জাগো নিউজ ২৪ ঝাড়খন্ড প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১৬:২১

ভারতের ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন চরমে পৌঁছেছে। প্রশ্নফাঁস এবং চাকরির নিয়োগ পরীক্ষার ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। টানা ১৭ দিন ধরে চলা এই আন্দোলন সোমবার (১০ আগস্ট) হঠাৎ সহিংস রূপ নিয়েছে।


এদিন রাজধানী রাঁচিতে রাজ্য বিধানসভা ঘেরাও করতে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে।


এর মধ্যেই দেখা যায় এক আজব দৃশ্য! পুলিশের ছোড়া জলকামানের পানিতেই গোসল করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীকে। সাবান-শ্যাম্পু মেখে হাসতে হাসতেই গোসল করতে দেখা যায় কয়েকজনকে।


রাজপথে ‘স্পাইডার-ম্যান’!


এদিন আন্দোলন চলাকালে ‘স্পাইডার-ম্যান’-এর মুখোশ পরা এক বিক্ষোভকারীও সবার নজর কাড়েন। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই অভিনব রূপ ধারণ করেন।


ওই তরুণ গণমাধ্যমকে বলেন, ‘আমি ঝাড়খণ্ডে এসেছি কারণ রাজ্য সরকারের বধির কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আপনাদের সরকার আমাদের কথা শুনতে চায় না, এর প্রতিকারে কোনো পদক্ষেপও নিতে চায় না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও