You have reached your daily news limit

Please log in to continue


পরীক্ষায় ফেল বা খারাপ করলে হতাশ না হয়ে যা করা উচিৎ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশজুড়ে আনন্দ আর উল্লাসের পাশাপাশি অনেক শিক্ষার্থীর মনেই নেমে এসেছে বিষাদের ছায়া। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশ কম। পরীক্ষায় পাশ করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তবে এর বিপরীতে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে, অকৃতকার্য হওয়া মানেই একজন শিক্ষার্থী অযোগ্য বা মেধাহীন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর প্রকৃত অর্থ হলো—শিক্ষার্থীর পড়াশোনার পদ্ধতিটি হয়তো সঠিক ছিল না। এই নেতিবাচক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে আনা অত্যন্ত জরুরি।

হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর উপায়

মানসিক চাপ সামলে পুনরায় আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য বিশেষজ্ঞরা কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন:

আবেগ সামলে নেওয়া: মন খারাপ হওয়া বা হতাশ লাগা খুবই স্বাভাবিক। নিজের আবেগকে জোর করে চেপে না রেখে, তা প্রকাশ করার জন্য নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত।

ভুল থেকে শিক্ষা: আগের ফল এড়িয়ে না গিয়ে নিজের ভুলগুলো মূল্যায়ন করতে হবে। সিলেবাস অসম্পূর্ণ থাকা বা পর্যাপ্ত মডেল টেস্ট না দেওয়াই হয়তো এর কারণ। ভুলের জন্য নিজেকে দোষারোপ না করে দুর্বলতাগুলো চিহ্নিত করা প্রয়োজন।

নির্দিষ্ট সমস্যার সমাধান: কোনো একটি বিষয়ে 'আমি খারাপ'—এ কথাটি মেনে না নিয়ে, ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন