কারও প্ররোচনায় রিজভী এসব মিথ্যা ছড়াচ্ছে: শাবনূর
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন বক্তব্যে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। যুক্তরাজ্যপ্রবাসী রিজভী আহমেদ নামের এক ব্যক্তির ‘ব্ল্যাকমেল’, প্রেম ও বিয়েসংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন তিনি। শাবনূরের ভাষ্য, সালমান শাহ তাঁর প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে শাবনূরের কোনো সম্পর্ক ছিল না।
রোববার অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন শাবনূর। তাঁর সঙ্গে কখনো সরাসরি দেখা না হলেও রিজভী কেন এসব দাবি করছেন, সেটিই বুঝতে পারছেন না এই অভিনেত্রী।
শাবনূর বলেন, ‘১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে বসবাসকারী ওই লোককে আমি কখনো সামনাসামনি দেখিইনি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আমি যুক্তরাজ্যেও যাইনি। অথচ সে দাবি করছে, ওই সময় নাকি আমাদের বিয়ে ও বিচ্ছেদ হয়েছে! তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে হয়নি, হয়তো শুধু “স্বপ্নের বাসর” হয়েছিল।’ কথাটি বলেই কিছুক্ষণ হাসেন তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- মিথ্যা তথ্য প্রচার
- শাবনূর