২৩ বছর আগে সুজনকে সাহস জুগিয়েছিলেন স্টিভ ওয়াহ
টেস্ট মর্যাদা পাওয়ার ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ দল। ২০০৩ সালের সেই টেস্ট সিরিজের আগে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড হুকস।
সেই সময় সুজনের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছিলেন অস্ট্রেলিয়ার মহাপরাক্রমশালী দলের অধিনায়ক স্টিভ ওয়াহ। পুরোনো সেই গল্প এবার সামনে এনেছে ফক্স স্পোর্টস।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারো টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। শান্ত-মুশফিক-মিরাজদের দলটা এবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে।
আসল লড়াইয়ের আগে তাই ফিরে এসেছে প্রায় দুই যুগ আগের এক গল্প।
সময়টা ২০০৩ সাল। তখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স মাত্র কয়েক বছর। বিপরীতে স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া ছিল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল।