You have reached your daily news limit

Please log in to continue


সেপ্টেম্বরে বেজেলবিহীন স্মার্টফোন আনবে টেকনো

স্মার্টফোনের আকার না বাড়িয়েই আকর্ষণীয় বড় পর্দা ব্যবহারের সুযোগ দিতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন স্মার্টফোন নির্মাতারা। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের বেজেলবিহীন (পর্দার চারপাশের চারকোনা বর্ডার বা ফ্রেম) কনসেপ্ট ফোন তৈরি করেছে টেকনো। সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে হতে যাওয়া ‘আইএফএ’ প্রদর্শনীতে নিজেদের তৈরি বেজেলবিহীন কনসেপ্ট ফোনটি প্রদর্শন করতে পারে প্রতিষ্ঠানটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেজেলবিহীন কনসেপ্ট ফোনটির পর্দার চারপাশে কোনো ফ্রেম নেই। আর তাই ফোনের আকার ঠিক রেখে নকশা পরিবর্তনের পাশাপাশি উন্নত যন্ত্রাংশ, প্রযুক্তি ও নতুন স্ক্রিন–প্যাকেজিং কৌশল ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোনটিতে অন্য ফোনের তুলনায় ভালোভাবে ভিডিও দেখা, গেম খেলার পাশাপাশি অনলাইনে তথ্য ও ছবি দেখা যাবে।

টেকনোর তথ্যমতে, পর্দার চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরিয়ে ফেলার কারণে ফোনের পর্দায় সাধারণ ফোনের তুলনায় আরও ভালোভাবে ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। আইএফএ প্রদর্শনীতে ফোনটি প্রদর্শনের পাশাপাশি ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন