You have reached your daily news limit

Please log in to continue


‘রইদের’ চাপ নিতে পারেনি শিল্পকলা একাডেমি

তিন দিনের চলচ্চিত্র উৎসব শিল্পকলা একাডেমিতে! দেখানো হবে নির্বাচিত কিছু সিনেমা। প্রথম দিন ছিল ঈদুর আজহায় মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। কিন্তু ‘রইদ’ দেখতে আসা দর্শকদের চাপ নিতে পারেনি শিল্পকলা একাডেমি। হলভর্তি দর্শক থাকলেও জাতীয় চিত্রশালায় ছবিটি দেখতে ঢুকতে পারেননি হাজার খানেক দর্শক। তাদের জন্য আরও একটি প্রদর্শনীর তারিখ ঘোষণা করেছে শিল্পকলা কর্তৃপক্ষ।

আজ (৯ আগস্ট) রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হলো ৩ দিনের চলচ্চিত্র উৎসব “একাল সেকাল”। বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উৎসবের প্রথম সিনেমা শুরু হওয়ার এক ঘণ্টা আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। বাইরে অপেক্ষায় ছিলেন অন্তত হাজার খানেক দর্শক। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা এসেছিলেন সিনেমা দেখতে। মিরপুর থেকে আসা সাকিব বলেন, ‘ছবি শুরু হওয়ার বেশ আগেই এসেছিলাম। দেখি প্রচণ্ড ভিড়। হলের ভেতরে ঢুকতে পারিনি। এত মানুষ সিনেমা দেখতে আসবে বুঝিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন