বিদেশে ভ্রমণসেবা: বিদেশি মুদ্রায় খরচ পাঠাতে পারবে ‘ট্যুর অপারেটররা’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ২১:২৫

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্যাকেজ আকারে বা এককভাবে সেবা দিতে সংশ্লিষ্ট দেশে এখন থেকে ভ্রমণসেবাদাতা কোম্পানিগুলো (ট্যুর অপারেটর) বিদেশি মুদ্রা পাঠাতে পারবে।


এতদিন ভ্রমণ সেবাদাতা কোম্পানিগুলো যাবতীয় ব্যয় ভ্রমণকারীদের মাধ্যমেই সম্পন্ন করত।


রোববার সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, বিদেশে ভ্রমণেচ্ছুদের কাছ থেকে সকল সেবার ব্যয় স্থানীয় মুদ্রা, টাকায় নিতে পারবে কোম্পানিগুলো।


আর বিদেশি সেবাদাতদের কাছে তারা সমপরিমাণ বিদেশি মুদ্রা ব্যাংক চ্যানেলে পাঠাতে পারবে।


অবশ্য এজন্য সংশ্লিষ্ট দেশের ভ্রমণসেবাদাতা কোম্পানির সঙ্গে চুক্তি থাকতে হবে দেশি কোম্পানির।


এ সুবিধা নিতে সরকারের নিবন্ধন সনদসহ সেবাদাতা কোম্পানিগুলোর সংগঠন টোয়াব (ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব) এর সদস্য হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও