অস্ট্রেলিয়ায় ব্যাটিং বিপর্যয়, ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে টাইগারদের ব্যাটিং দৈন্যদশা ফুটে উঠেছে।
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের ইনিংসে ভর করে ২৬৩ রান করলেও; দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। যে কারণে ইনিংস ও ৩৮ রানে হেরে যায় টাইগাররা।
ডারউইনের প্রস্তুতি ম্যাচের শেষ ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন ক্যামবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন এই পেসার। বাংলাদেশের পতন হওয়া ১০ উইকেটের আটটিই তার শিকার।
৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের। সাদমান ইসলাম ৬ ও মুমিনুল হক ৬ রানে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতাই খুলতে পারেননি। সৌম্য সরকার করেন ৫, মুশফিকুর রহিম ২। ৩৬ রানেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ