You have reached your daily news limit

Please log in to continue


সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন কারাগারে

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম।

জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠে ডনের পক্ষে কোনো আইনজীবী আছেন কি না জানতে চান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওমর ফারুক ফারুকী ডনের গ্রেপ্তারের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘আসামি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সিআইডি তাকে গ্রেপ্তার করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন