রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে এলডিপি সভাপতি অলি আহমদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার দুপুর একটার দিকে বেইলি রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে এক বৈঠকের পর জোটের নেতা, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা ১১ দল রাষ্ট্রপতি নিবাচনে অংশ নেব।"
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অলি আহমদের এলডিপি যখন জামায়াত জোটে যোগ দিল, অনেকেই বিস্মিত হয়েছিলেন।