বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়, বাংলাদেশের সমীকরণ কী
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্রে এখনো বাকি ১৫টি সিরিজ। ২৭ সিরিজের এই চক্রের আসল লড়াইটা এখনো সামনে। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন দ্য ওভালে হবে ফাইনাল। সেই দৌড়ে কোন দল কতটা এগিয়ে?
গত দুই চক্রের হিসাব বলে, ফাইনালে উঠতে ৬৫ শতাংশের বেশি পয়েন্ট দরকার। সর্বশেষ চার ফাইনালিস্টের মধ্যে তিন দলই ৬৫ শতাংশ পয়েন্ট পেয়েছে। ব্যতিক্রম ভারত, ২০২৩ সালে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়েও ফাইনালে উঠেছিল। ২০২৫ সালের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৬৭ শতাংশের বেশি।
বলে রাখা ভালো, প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, ড্র হলে দুই দল ৪ পয়েন্ট করে এবং টাই হলে ৬ পয়েন্ট করে পায়। তবে কোন দল কত পয়েন্ট পেয়েছে সেটি মুখ্য নয়।
কারণ অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডের মতো দলগুলো ৫ ম্যাচের সিরিজ খেলে থাকে। এই দলগুলোর পয়েন্টও তাই বেশি হয়ে থাকে। তবে মোট পয়েন্টকে ম্যাচের সঙ্গে ভাগ করে শতাংশ বের করা হয়। এই শতাংশের ভিত্তিতে যে পয়েন্ট তালিকা, সেটির শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট চ্যাম্পিয়নশিপ