বিমানের রোমের সেই ফ্লাইট ৪০ ঘণ্টা পর ঢাকার পথে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১১:২৩

যান্ত্রিক ত্রুটির কবলে পড়ার প্রায় ৪০ ঘণ্টা বাদে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশের পথে রওনা হয়েছে।


স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোম ত্যাগ করে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম।


তিনি বলেন, “ফ্লাইটটি ইনশাল্লাহ বাংলাদেশ টাইম বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে।”


বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছে।


আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও