বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৪

চ্যাটজিপিটির বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। তবে ছবি ও ফাইল ব্যবহারে সীমা থাকছে।


বর্তমানে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীরা নির্দিষ্ট সংখ্যক মেসেজ দেওয়ার পর বাধার মুখে পড়েন। নতুন ব্যবস্থায় শুধু লেখা-ভিত্তিক কথোপকথনের ক্ষেত্রে সেই সীমা তুলে দেওয়া হবে। তবে ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করার ক্ষেত্রে আগের মতোই ব্যবহারসীমা থাকবে।


আগামী সপ্তাহে বিনামূল্যের ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামের নতুন একটি বোতামও চালু করা হবে। কঠিন প্রশ্নের উত্তর পেতে এই সুবিধা ব্যবহার করা যাবে। এতে চ্যাটজিপিটি তুলনামূলকভাবে বেশি যুক্তিনির্ভরভাবে উত্তর তৈরি করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও