আজই কি বিয়ে করছেন রোনালদো-জর্জিনা? মাদেইরায় জল্পনা তুঙ্গে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১০:০৫
ক্রীড়া ও বিনোদন জগতের বহুল প্রতীক্ষিত বিয়েগুলোর একটি হতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে। বিভিন্ন প্রতিবেদনের দাবি, আজ শনিবার (৮ আগস্ট) পর্তুগালের মাদেইরায় বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন পর্তুগিজ তারকা ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা।
তবে এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে বিয়ের তারিখ কিংবা ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
যেভাবে শুরু বিয়ের জল্পনা
রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। ২০২৫ সালের আগস্টে জর্জিনা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর প্রকাশ করেন। হাতে থাকা বিশাল আকারের আংটির ছবি দিয়ে তিনি জানান, রোনালদো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার