ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
www.tbsnews.net
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫০
২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে। তবে ব্যাংক, বিমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়ায় সরকারি সিকিউরিটিজে সামগ্রিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছর শেষে এর পরিমাণ ছিল ৭ হাজার ৯১৯ কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরে মোট সরকারি সিকিউরিটিজের মাত্র শূন্য দশমিক ৯৪ শতাংশ ছিল ব্যক্তি বিনিয়োগকারীদের হাতে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ট্রেজারি বন্ড