You have reached your daily news limit

Please log in to continue


জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

জাপানি মুদ্রা ইয়েনের টানা দরপতনের কারণে দেশটিতে নতুন স্মার্টফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর সরাসরি প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যবহৃত বা পুরনো (সেকেন্ড হ্যান্ড) ফোনের চাহিদা ক্রমেই বাড়ছে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় আইফোনের দাম বাড়ার পরই দেশটির স্মার্টফোন বাজারে ক্রেতাদের কেনাকাটার এ নতুন প্রবণতা স্পষ্টভাবে সামনে এসেছে। খবর দ্য জাপান টাইমস।

গত ১৮ জুলাই জাপানের বাজারে আইফোনের সব মডেলের দাম একযোগে বাড়ানোর ঘোষণা দেয় অ্যাপল। এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশটির ব্যবহৃত স্মার্টফোনের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নিকোসুমায় অর্ডার অস্বাভাবিক হারে বেড়ে যায়। প্লাটফর্মটির তথ্য অনুযায়ী, দাম বাড়ানোর ঘোষণার পরদিন দুপুর নাগাদ তাদের ব্যবহৃত ফোন বিক্রির পরিমাণ আগের দিন এবং আগের সপ্তাহের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন