You have reached your daily news limit

Please log in to continue


ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড়ের পাশাপাশি এক থেকে দুটি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

সম্প্রতি আগস্ট মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্টে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হতে পারে।

তবে আগস্টে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশে এক থেকে দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন